নয়াগ্রাম ব্লকের রাঙামাটি এলাকার ধানের জমি থেকে একটি পূর্ণ বয়স্ক হাতির মৃত দেহ উদ্ধার
দি নিউজ লায়ন; ঝাড়্গ্রাম জেলা জুড়ে হাতির তাণ্ডব অব্যাহত রয়েছে। ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের সুবর্ণরেখা নদী তীরবর্তী রাঙ্গামাটি এলাকায় কয়েকদিন ধরে হাতির দল তাণ্ডব চালাচ্ছে।হাতির দল ফসলেরপাশাপাশি ঘরবাড়ির ক্ষতি করছে। হাতির দলের তাণ্ডবে রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন ওই এলাকার বাসিন্দারা । শনিবার সকালে রাঙ্গামাটি এলাকার বাসিন্দারা দেখতে পায় গ্রামের ধান জমির মধ্যে একটি পূর্ণবয়স্ক হাতি মৃত অবস্থায় পড়ে রয়েছে।যার ফলে ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
গ্রামবাসীদের অনুমান ধান চাষের জমিতে শুক্রবার কীটনাশক স্প্রে করেছিল ওই জমির মালিক ।সেই জমিতে শনিবার ভোর রাতে গিয়ে কিছুটা এলাকার ধানগাছ খাওয়ার পর বিষক্রিয়ায় অসুস্থ হয়ে সম্ভবত হাতিটি মারা যায় বলে গ্রামবাসীদের অনুমান। গ্রামবাসীদের পক্ষ থেকে বিষয়টি স্থানীয় বন দফতর কে জানানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বন দপ্তরের কর্মী ও আধিকারিকরা। বন দফতরের পক্ষ থেকে হাতিটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়।
বন দফতরের পক্ষ থেকে জানানো হয় যে কি কারনে ওই হাতি টির মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পর জানা যাবে। তবে ওই হাতির মৃত্যু কে কেন্দ্র করে ওই এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।হাটিগ্রামে এসে চাষবাস ও ঘরবাড়ির ক্ষতি করলেও জঙ্গলমহল এলাকার বাসিন্দারা হাতিকে দেবতা রূপে পুজো করেন। তাই মৃত হাতির গলায় ফুলের মালা পরিয়ে ধুপ জ্বালিয়ে গ্রামবাসীরা পুজো করে মৃত হাতিটিকে শ্রদ্ধা জানান।

Post a Comment